Click Here

Bollywood
Showing posts with label Bangla. Technology Tips. Show all posts
Showing posts with label Bangla. Technology Tips. Show all posts

গুগল আথ নামানো হয়েছে 100 কোটিবারেরও বেশি।

কৃত্রিম উপগ্রহের সাহায্যে নির্দিষ্ট ভৌগলিক অবস্থান দেখার সেবা গুগল আর্থ ছয় বছরে ইন্টারনেট থেকে ১০০ কোটিবারের বেশি নামানো (ডাউনলোড) হয়েছে।২০০৫ সালে যাত্রা শুরুর পর থেকে ব্যবহারকারীদের কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে গুগল আর্থ ব্যবহারের সুবিধা দিয়েছিল গুগল কর্তৃপক্ষ।
১০০ কোটিবার ডাউনলোডের ব্যাপারে গুগল আর্থ এবং ম্যাপসের ভাইস প্রেসিডেন্ট ব্রেইন ম্যাকক্লিডন বলেন, এটি একটি বিশাল মাইলফলক। নিজের কম্পিউটারে বসে সারা বিশ্ব ঘুরে দেখার সুবিধা ব্যবহারকারীদের বেশ আকৃষ্ট করেছে।
তিনি বলেন, ১০০ কোটি বিশাল ব্যাপার। ১০০ কোটি বছর আগে মানুষ পাথরের যুগে বাস করত এবং কেউ যদি চাঁদ এবং পৃথিবীর মধ্যে তিনবার ভ্রমণ করে তাহলে দূরত্ব হবে ১০০ কোটি মিটার!
গুগল আর্থ চালুর পর নানাভাবে এটি ডাউনলোডের সুবিধা দেওয়া হয়। ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি মুঠোফোনেও অনেকেই ডাউনলোড করেছেন সফটওয়্যারটি। তবে গুগল আর্থের মাধ্যমে শুধু ভ্রমণই নয়, ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতাও ভাগাভাগি করেছেন অনেকে। ওয়ান ওয়ার্ল্ড মেনি স্টোরিজ (www.oneworldmanystories.com) নামের ওয়েবসাইটে রয়েছে সেসব ঘটনার বর্ণনা। সাইট থেকে গুগল আর্থ ডাউনলোডের সুবিধাও রয়েছে।ওয়ান ওয়ার্ল্ড মেনি স্টোরিজ অবলম্বনে কাজী আশফাক আলম

নিজের চিন্তা বুদ্বি কাজে লাগিয়ে সব কাজ করবে।


রোবট সাধারণত তার ভেতরে প্রোগ্রাম করে দেওয়া তথ্যের ভিত্তিতে কাজ করে থাকে। মানুষের মতো নিজস্ব অভিজ্ঞতা শিক্ষা থেকে কাজ করার ক্ষমতা তার নেই। কিন্তু এমন রোবট যদি তৈরি হয়, সে চারপাশে ঘটে যাওয়া ব্যাপারগুলো থেকে শিক্ষা নেবে, ভেতরের প্রোগ্রামের মাধ্যমে সেগুলো নিয়ে গবেষণা করবে এবং প্রোগ্রামের সঙ্গে বাস্তব দুনিয়াকে মিলিয়ে সমস্যাগুলোর সমাধার করবেতা হলে কেমন হয়। সম্প্রতি জাপানের টোকিও রিসার্চ সেন্টারের একজন বিজ্ঞানী ওসামু হাসেগাওয়া এমন একটি রোবট তৈরির পথে এগিয়ে গেছেন অনেক দূর।

সব রোবটই ভেতরের প্রোগ্রামের সঙ্গে মিলিয়ে কাজ সম্পাদন করে থাকে। কিন্তু বাস্তব দুনিয়ার সঙ্গে তাদের তেমন একটা পরিচয় থাকে না।ওসামুর মন্তব্য।
ওসামু আরও বলেন, ‘আমরা তেমনই একটি রোবট বানানোর কাজ এগিয়ে নিচ্ছি, যা বাস্তবলব্ধ জ্ঞান থেকে কাজ করবে। তার ভেতরেও প্রোগ্রাম থাকবে। কিন্তু সে বাইরের পৃথিবী থেকে শিখে সূক্ষ্মভাবে কাজ সম্পাদন করবে বা সমস্যার সমাধান করবে।
আমাদের এই রোবট বানানোর মূল উদ্দেশ্য রোবটিক প্রযুক্তির সঙ্গে বাস্তবের সংমিশ্রণ ঘটানো।বলেছেন ওসামু।
জানা গেছে, টোকিও রিসার্চ সেন্টারের নতুন রোবটের নামসোইন সোইন তার চারদিকের পরিবেশ পরীক্ষা করে জ্ঞান নিজের প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবে এবং সে অনুযায়ী কাজ করবে। এমনকি কোনো বিষয়ে তার জ্ঞান না থাকলেও সে নিজে নিজে ইন্টারনেট ব্রাউজ করে ব্রাউজিং লব্ধ জ্ঞান থেকে কাজ করবে। ওয়েবসাইট
 
Copyright © 2013. Ten Listed - All Rights Reserved
Youtube